ভুটানে গিয়ে মাঠের বাইরে ফুটবলার সাবিনা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ২৬ আগস্ট ২০২৪ সোমবার
বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ছবি: সংগৃহীত
প্রথম ম্যাচে রেজিস্ট্রেশন জটিলতার কারণে ভুটানের থিম্পু রয়েল কলেজের হয়ে এএফসি চ্যাম্পিয়নস-এর প্রথম ম্যাচ খেলতে পারেননি বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। বাকী ম্যাচগুলোও খেলতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।
ভুটানে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে এএফসি চ্যাম্পিয়নস ক্লাব নারী ফুটবল। ভুটানের ক্লাবের হয়ে খেলতে গেছেন বাংলাদেশের চার ফুটবলার।
এই দলে বাংলাদেশের অন্য তিন ফুটবলার মারিয়া মান্ডা, রিতুপর্না এবং মনিকা চাকমা খেলেছেন। ইরানের বামখাতন এফসির বিপক্ষে ২-১ গোলে হেরেছে সাবিনাদের থিম্পু রয়েল কলেজ। বাংলাদেশের রিতুপর্না গোল করেছেন।
ভুটান থেকে সাবিনা জানিয়েছেন, 'ওরা (থিম্পু রয়েল কলেজ দলের কর্মকর্তা) ট্রাই করেছে। আসলে ভুলটা তাদের। রেজিস্ট্রেশনের প্রসেসটা হয়তো জানা নেই। আমাদের বললে আমরা নিজেরাই ক্লিয়ারেন্স নিয়ে আসতাম।'
সাবিনা খাতুন গত মৌসুমে ভারতের লিগের একটি ক্লাবের হয়ে খেলেছেন। সেই ক্লাব থেকে ক্লিয়ারেন্স নিয়ে ভুটানের ক্লাবে খেলতে হবে। কিন্তু সেটি না করায় সাবিনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। অন্য তিন ফুটবলার কোনো দেশের ক্লাবে খেলেননি বলে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হতে সমস্যা হয়নি।
সাবিনা জানান, খেলতে না পারলেও এখনোই ঢাকায় ফিরছেন না তিনি। খেলা শেষ হলে ফিরবেন।
তিনি বলেন, 'আমার ক্লাব এখনো আমাকে মাঠে নামানোর চেষ্টা করছে'।
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ